বাংলাদেশিকে অপহরণের অভিযোগে দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ২৩:০৯আপডেট : ০৮ মার্চ ২০২১, ২৩:১৩

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে সন্দেহভাজন দুই রোহিঙ্গা অপহরণকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। তারা হলেন টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের নুরুল ইসলাম (২২) ও একই ক্যাম্প মোহাম্মদ জোবায়ের (২৫)। সোমবার (৮ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
এপিবিএন এর দাবি, দুই অপহরণকারী রোহিঙ্গা ডাকাত পুতিয়ার দলের সক্রিয় সদস্য।

বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজারে ১৬’র ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের সামন থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুলকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। এসময় দুর্বৃত্তরা সাইফুলকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা শেষে ওইদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, তারই সূত্র ধরেই সোমবার দুপুরে উদ্ধার হওয়া ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এতে উদ্ধার ব্যক্তির শনাক্ত মতে দুই অপহরণকারীকে নিজেদের বসত ঘর থেকে গ্রেফতার করা হয়।
অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এপিবিএন এর কর্মকর্তা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম