টেকনাফ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ১১:৫৩আপডেট : ০৯ মার্চ ২০২১, ১১:৫৩

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) ভোররাতে মাদক উদ্ধার অভিযানে ওই দুইজন নিহত হন বলে দাবি করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, নিহত ব্যক্তিরা মাদকের চালান পাচারকালে গুলিবিনিময়ে নিহত হন। ঘটনাস্থল থেকে তিন লাখের বেশি পিস ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে বিজিবি। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ভোর রাতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোক দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

তিনি আরও বলেন, এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে মাদক পাচারকারীরা কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুপুরে টেকনাফ বিজিবির সদর দফতরে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের