দুই কোটি টাকা দামের জায়গা দখলমুক্ত

নোয়াখালী প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ২২:৫৭আপডেট : ০৯ মার্চ ২০২১, ২৩:০০

নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসের সরকারি খাস খতিয়ানের প্রায় ২ কোটি টাকার মূল্যের ১০ শতাংশ জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে জেলা শহরের মাইজদী বাজার এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর উপজেলার মাইজদী মৌজার ১নং খাস খতিয়ানের কাচারী বাড়ি সংলগ্ন জিসান হোটেল, আল-মদিনা হোটেল, শামীম হার্ডওয়্যারের পেছনে অবৈধ দখলে থাকা স্থাপনা এবং গোপাল জিউর মন্দিরের উত্তরের তিনটি দোকান উচ্ছেদ করে খাস জমি দখলমুক্ত করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা শহরের গুরুত্বপূর্ণ মাইজদী মৌজায় উপজেলা ভূমি অফিসের সরকারি খাস খতিয়ানের জায়গাগুলো প্রায় ৪০ বছর ধরে অবৈধ দখলে ছিল। জেলা প্রশাসকের নির্দেশে এবং পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আগামীতে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক