নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ২২ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি  
১১ মার্চ ২০২১, ০০:৫২আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৫২

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে ২২ জন জেলেকে আটক করা হয়েছে। বুধবার ভোরে নৌ-পুলিশ, প্রশাসন ও মৎস্য বিভাগের জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনাকালে নদীতে জাটকা শিকারের সময় তাদের আটক করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক জানান, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গীমারা এলাকায় ভোররাতে জাটকা শিকার করছে একদল জেলে- এমন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নৌ-পুলিশ অভিযান চালায়। এতে হাতেনাতে ১২ জেলেকে আটক করা হয়। এ সময় ইঞ্জিনচালিত মাছ ধরার দুটি নৌকা এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন। এতে সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন তিনি।

এদিকে পৃথক আরো দুটি অভিযানে জেলার হাইমচরে নীলকমল ফাঁড়ির নৌ-পুলিশ ৫ জেলেকে আটক করা হয়।

ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে জাটকা নিধন করেছিল। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তারা হাইমচর থানা হাজতে রয়েছে।

আরেক অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাদের অভিযানে আরো ৫ জেলেকে আটক করা হয়।

প্রসঙ্গত, জাটকা সংরক্ষণ মৌসুম মার্চ-এপ্রিল এই দুই মাস জাটকা শিকার, বিক্রয়, মজুত এবং পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক