‘সামাজিক বন্ধন ভাঙছে প্রযুক্তির আসক্তি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২১, ২১:০৩আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:০৩

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, একবিংশ শতাব্দীতে বিজ্ঞান-প্রযুক্তি সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে এবং ভবিষ্যতে প্রযুক্তি নির্ভরতা আরও বাড়বে। এর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই আমরা দেখতে পাচ্ছি। সামাজিক বন্ধনগুলো ভেঙে যাওয়ার অন্যতম কারণ, প্রযুক্তির প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি।

শনিবার (১৩ মার্চ) চট্টগামে পটিয়ায় মিরাজুন্নবী উপলক্ষে আয়োজিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, প্রযুক্তি পুরো পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজকে সহজতর করেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে আমাদেরকে পরিণত করছে যন্ত্রমানবে। প্রযুক্তির প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাগুলো সম্পর্কে উদাসীন। এমনকি মা-বাবা তার সন্তানকে সময় দেওয়ার গুরুত্ব ভুলে যাচ্ছে ৷ আমাদের অন্তর থেকে মায়া-মমতা, আবেগ-অনুভূতি কমে গেছে । সামাজিক বন্ধন ভেঙে যাচ্ছে। পাশাপাশি বিগত কয়েক দশকে সাইবার অপরাধ মানুষের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকিতে ফেলেছে।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় তথ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার নানা অপব্যাখ্যা ও সমাজে গুজব ছড়িয়ে অনেক সময় সংঘাতময় পরিস্থিতির তৈরি করছে। অপব্যবহার নয়, প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলার লক্ষ্য নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, কাশিয়াইস ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, মুফতি বাকীবিল্লাহ্ আল আজহারী, মাওলানা আবু তালেব মইনী, মওলানা মনসুর প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম