চাঁদপুর-শরীয়তপুরে মেঘনা টানেলের পরিকল্পনা চলছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ২২:১৭আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:১৭

দেশের অর্থনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, চাঁদপুর-শরীয়তপুর মেঘনা টানেল করার পরিকল্পনা চলছে। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রামসহ দেশের সব গুরুত্বপূর্ণ বন্দরের সঙ্গে চাঁদপুর-শরীয়তপুরের যোগাযোগ সহজ হবে। ইনশাআল্লাহ পদ্মাসেতুর মতো এই স্বপ্নপূরণের কাজ অচিরেই শুরু হবে।

শনিবার (১৩ মার্চ) চাঁদপুরের ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকায় নদী ভাঙন প্রতিরোধে সাতশ' ২০ মিটার সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন, চাঁদপুরে নদী ভাঙনরোধে পরিচালিত কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করার কাজ চলছে। কাজ বাস্তবায়ন হলে নদীপাড়ের মানুষের দুর্ভোগ লাগব হবে।

অনুষ্ঠনে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেন, চাঁদপুর-শরীয়তপুরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় যা যা করনীয়, তাই করবো। সরকারের এদিকে বিশেষ নজর রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। এরফলে, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। এবারে আমরা স্বপ্ন দেখছি মেঘনা সেতুর। মেঘনা নদীতে চাঁদপুর- শরীয়তপুর সেতুবন্ধনে মেঘনা সেতু বা টানেল করা হবে। যা দিয়ে রেল চলাচল করবে।

চাঁদপুর-শরীয়তপুরে মেঘনা টানেলের পরিকল্পনা চলছে: শিক্ষামন্ত্রী তিনি বলেন, গোটা বিশ্ব এখন শেখ হাসিনার উন্নয়নের ম্যাজিক দেখছে। বঙ্গবন্ধুর কন্যা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। এই করোনা মহামারিতেও তিনি সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

উপমন্ত্রী আরও বলেন, বিএনপি কেবল ঈদের পর, চাঁদ দেখার পর আন্দোলন করবে বলে শুনিয়ে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে আন্দোলন করতে জনগণ লাগে, জনগণের সমর্থন লাগে। এই দেশের মানুষ এখন আর বিএনপিকে দেখতে পারে না। তাদের আন্দোলন মানেই সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা। তারা ক্ষমতায় থেকে এবং বিরোধীদলে থেকে শুধু মানুষ মারতে পারে, আগুন সন্ত্রাস করতে পারে, দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করতে পারে।

চাঁদপুর-শরীয়তপুরে মেঘনা টানেলের পরিকল্পনা চলছে: শিক্ষামন্ত্রী চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারের সভাপতিত্বে ও শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির মোল্লা এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকাদার, ঢাকা বাপাউবো'র (পূর্ব রিজিয়ন) অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন, চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইউনিয়ন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কাসেম খাঁন, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারী প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি