সেই নারীর বিরুদ্ধে বিজিবি’র শতকোটি টাকার মানহানি মামলার চার্জ গঠন

কক্সবাজার প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ১৬:৩৮আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৬:৩৮

কক্সবাজারে ব্লাস্টের নারী কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলার অভিযোগ গঠন করেছে আদালত। সোমবার (১৫ মার্চ) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে দুপক্ষের শুনানি শেষে ব্লাস্টের সেই নারী কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন উভয়পক্ষের আইনজীবীরা।

বিজিবির পক্ষে প্রধান আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল করিম জানিয়েছেন, আজ বিজিবির জন্য মানহানিকর এই মামলাটি আদালতের বিচারক শুনানি করেন। বাদী বিবাদী দুপক্ষের বক্তব্য শোনেন। ব্লাস্টের ওই নারী কর্মী মামলা থেকে অব্যাহতির আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। মামলার অভিযোগ গঠন করার আদেশ দেন। আদালত একইসঙ্গে মামলার বিচার কার্যক্রমের অংশ হিসেবে সাক্ষী গ্রহণেও আদেশ দেন। আইনজীবী আরও জানান, আসামির করা বিজিবির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য সম্বলিত অডিও রেকর্ড রয়েছে।

আসামী এনজিও ব্লাস্টের সেই কর্মীর পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট আবদু শুক্কুর জানান, বিজিবির বিরুদ্ধে ব্লাস্টের অভিযুক্ত নারীকর্মী সংবাদপত্রে কোনও বিবৃতি দেননি। তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫০০ ধারায় এই মামলা প্রযোজ্য নয়। তিনি জানান, আদালতের এই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করা হবে। জজ আদালতে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আশা করেন তিনি।

গত বছরের ৮ অক্টোবর টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে ব্লাস্টের এক নারীকর্মীকে তল্লাশি করা হয়। পরে ওই নারীকর্মী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এ নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাননি বলে প্রতিবেদন দেন চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি। এরপর ২২ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয় টেকনাফ থানা পুলিশ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান