মনোনয়ন না পাওয়ায় কলা গাছ লাগিয়ে প্রতিবাদ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১২:৩৭আপডেট : ১৬ মার্চ ২০২১, ১২:৩৭

চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে কলা গাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুর হোসেন ও তার সমর্থকরা। সড়কে কলাগাছ রোপণের পাশাপাশি তারা বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়নের মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ। মনোনয়ন ঘোষণার পরপরই সন্ধ্যা থেকে সাবরাংয়ের উত্তর নয়াপাড়া এলাকা থেকে বিভিন্ন সড়কে সারিবদ্ধভাবে কলা গাছ রোপণ করে এবং কলা গাছ নিয়ে মিছিল করতে দেখা যায়।

মনোনয়ন না পাওয়ায় কলা গাছ লাগিয়ে প্রতিবাদ সাবরাং বাজারে সর্মথকরা জানান, নুর হোসেন আওয়ামী পরিবারের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে সাবরাংয়ের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, সাধারণ জনতা ও ছাত্র এবং যুব সমাজ একতাবদ্ধ। এলাকায় তার জনপ্রিয়তার কারণে এবারের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে এগিয়ে ছিলেন। কিন্তু তাকে না দিয়ে প্রবীণ একজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে সাবরাং আওয়ামী লীগ, সাধারণ জনতা নুর হোসনের সর্মথনে প্রতিবাদ হিসেবে সড়কে নেমে এসে কলা গাছ রোপণ করেন। তবে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবরে টেকনাফ সদরের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দ ও হ্নীলায় চেয়ারম্যান প্রার্থী রাশেদ মাহমুদ আলীর সমর্থকরা স্ব স্ব এলাকায় আনন্দ মিছিল বের করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম