প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ২৩:২২আপডেট : ১৬ মার্চ ২০২১, ২৩:২২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৮, ১৯ ও ২০ মার্চের মৌখিক পরীক্ষা যথাক্রমে আগামী ২৩, ২৪ ও ২৫ মার্চ সকাল ১০টা হতে নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে আগামী ২৩ মার্চ ২৪২ জনের, ২৪ মার্চ ২৩৮ এবং ২৫ মার্চ ৩০০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বহুল আলোচিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের এই লিখিত পরীক্ষার ফল গত ২৭ ফেব্রুয়ারি  প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ৭৮০ জন প্রার্থী পাস করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি ৩৫৬৭ জন চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে ১৮৭ জন সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। কিন্তু নানা কারণে নিয়োগ দীর্ঘ তিন বছরের ওপরে আটকে ছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের