বোরকা খুলতেই দেখা গেলো দাড়ি-গোঁফওয়ালা যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ২২:৩৫আপডেট : ১৭ মার্চ ২০২১, ২২:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় বোরকা পরে নারী সেজে মাদক পাচারের সময় দুই যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (১৭ মার্চ) সকাল আটটার দিকে খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইকোনো বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মোড়াপাড়ার জুয়েল মিয়ার ছেলে ইমরান মিয়া (২৫) ও একই এলাকার মো. শরীফ মিয়ার ছেলে মো. সবুজ (২০)। তারা মাদক পাচারকারী দলের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

বোরকার ভেতরে ফেনসিডিল বহনের পকেট অলা ভেস্ট পরেছিল যুবকটি

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, আজ সকালে জেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইকোনো বাস কাউন্টারের সামনে বোরকা পরা একজনসহ এক যুবক ব্যাগসহ বাসের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন তাদের কাছে মাদক আছে। তাদের তল্লাশির এক পর্যায়ে সন্দেহজনক মনে হওয়ায় বোরকা পরা ব্যক্তিকে মুখ দেখাতে বলা হলে পুলিশের চাপে বোরকা খুললে দেখা যায় তিনি নারী নন, গোঁফ ও দাড়িওয়ালা যুবক।

হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, বোরকা পরা ব্যক্তির নাম ইমরান। বাইরে থেকে কেউ যাতে বুঝতে না পারে সেজন্য সে পায়ে আলতা দিয়ে মেয়েদের জুতা পরেছিল। এছাড়াও নারীদের পোশাকও ছিল তার পরনে।

তিনি আরও জানান, পরে তাদের তল্লাশি করে বোরকা পরিহিত ইমরানের কাছে অভিনব কায়দায় ফিটিং করা ৪৩ বোতল ফেনসিডিল ও সবুজের ব্যাগে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী