কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই কয়েদি একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মার্চ ২০২১, ১৭:৫০আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৭:৫০

কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দিয়েছেন।

সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ফরহাদ হোসেন রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত ফেব্রুয়ারি মাসে মাদারবাড়ি রেলবিট এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করে পুলিশ। পরে এই মামলায় গত ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানামূলে রুবেলকে কারাগারে পাঠান চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর সে কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে ছিল। গত ৬ মার্চ কারাগার থেকে পালিয়ে যায় সে। ওইদিন সকালে নিয়মিত বন্দি গণনার সময় রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর খোঁজ নিয়ে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় একই দিন সন্ধ্যায় নগরীর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর রাতে একই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়। এরপর গত ৯ মার্চ নরসিংদীর আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় ফুফুর বাসা থেকে রুবেলকে পুনরায় গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ। এই ঘটনায় গত ১১ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালি থানার এসআই আয়ুব আলী। কিন্তু রুবেল অসুস্থ থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম