৫ স্থানে জানাজা শেষে সমাহিত হবেন ব্যারিস্টার মওদুদ

নোয়াখালী প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ২০:১৩আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:১৩

নোয়াখালীর অন্যতম কৃতিসন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শেষ আনুষ্ঠানিকতার সময়সূচি জানানো হয়েছে। সময়সূচি অনুযায়ী সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনসহ ঢাকা ও নোয়াখালীতে ৫টি জানাজার মাধ্যমে শেষ বিদায় জানানো হবে তাকে।

বৃহস্পতিবার মরহুমের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন স্বাক্ষরিত মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েট্স এর প্যাডে এ সময়সূচি জানানো হয়।

শেষ আনুষ্ঠানিকতার সময়সূচি অনুযায়ী সিঙ্গাপুর থেকে এরইমধ্যে তার মরদেহ দেশে এসে পৌঁছেছে। এরপর তা প্রথমে গুলশানের বাসভবনে নেওয়া হয় শুধুমাত্র আত্মীয়দের দেখার জন্য। সেখান থেকে মরদেহ এভার কেয়ার হাসপাতালের হিমাগারে নিয়ে রাখা হবে।

এই সময়সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহটি রাখা হবে। এরপর প্রথম জানাজা হবে সকাল ১০টায় বাংলাদেশ হাইকোর্ট প্রাঙ্গণে। মরহুমের দ্বিতীয় জানাজা হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১১টায়। এরপর তার মরদেহ হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীতে নিয়ে আসা হবে।

ওই সূচি অনুযায়ী মরহুমের তৃতীয় জানাজা হবে বাদ জুম্মা নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে। এরপর বিকাল ৪টায় জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ জানাজা। আর শেষে কোম্পানীগঞ্জের মানিকপুরে নিজ বাড়ির দরজায় বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে ৫ম ও শেষ জানাজা। দলমত নির্বিশেষে এলাকার সব মানুষ যাতে জানাজায় অংশ নিতে পারেন সেজন্য এই সূচি ঘোষণা করা হয়েছে।

জানাজা শেষে মানিকপুরের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

/টিএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম