যুবলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিটি কাউন্সিলর আটক

কুমিল্লা প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ২২:৪১আপডেট : ১৯ মার্চ ২০২১, ২২:৪১

কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিনকে গাড়ি চাপায় হত্যাচেষ্টার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকালে নগরীর ছাতিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রোকন উদ্দিনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সন্ধ্যায় নগরীর চকবাজার কাশারীপট্টি এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ কাউন্সিলর জলিলকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আনোয়ারুল হক।

অভিযোগ রয়েছে, সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল নিয়ে যুবলীগ নেতা রোকন উদ্দিন বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর কাশারীপট্টি মসজিদের সামনে থেকে মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে যাচ্ছিলেন। বিকাল পৌনে ৪টার দিকে মিছিলটি নগরীর অজিতগুহ মহাবিদ্যালয়ের সামনে পৌঁছায়, ঠিক তখনই বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসেন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল। ওই সময় মিছিলে থাকা রোকন উদ্দিনকে গাড়ি দিয়ে ধাক্কা দেন কাউন্সিলর জলিল।

এ ঘটনায় রোকন উদ্দিনসহ অন্তত ৫-৬ জন আহত হন। আহত রোকন উদ্দিন (৩৮), মাসুম (২৩) ও তানজীরকে (১৮) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন রোকন উদ্দিন সাংবাদিকদের বলেন, গত নির্বাচনে ওই ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর সাইফুল বিন জলিলের প্রতিদ্বন্দ্বী ছিলেন। এছাড়াও এলাকায় বিভিন্ন বিষয়ে বিএনপি সমর্থিত ওই কাউন্সিলরের কর্মকাণ্ডের প্রতিবাদী ভূমিকার কারণে পরিকল্পিতভাবে তাকে গাড়িচাপায় হত্যার চেষ্টা করা হয়। ধাক্কায় তার বাম পা ভেঙে গেছে, ডান পায়েও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, অভিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল গত কিছুদিন পূর্বে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
তার পরিবার ও নেতাকর্মীদের অভিযোগ, কাউন্সিলর জলিল আওয়ামী লীগে যোগদানের সপ্তাহ খানেক আগে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা করে। দখলে বাধা দিলে গাড়ি ভাঙচুর ও তাকে হত্যার চেষ্টা করা হয়। তিনি থানায় অভিযোগ করলেও পুলিশ আমলে নেয়নি।

এদিকে রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, যুবলীগের নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করা হয়েছে। আহত রোকন উদ্দিনের ওপর গাড়ি চাপার ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম