সাজেকে সন্ত্রাসীদের গুলি, দুই ব্যবসায়ী আহত

রাঙামাটি প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ২০:১২আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:১২

রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নের এগুজ্জাছড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন মুদি ব্যবসায়ী মিজান (৩২) ও গ্যাস ব্যবসায়ী মো. সাগর।

এলাকাবাসী জানায়, ওই দুই ব্যবসায়ী সাজেক হতে মোটরসাইকেলে বাঘাইহাট আসছিলেন। পথে এগুজ্জাছড়ি এলাকায় হঠাৎ তাদের ওপর দুর্বৃত্তরা শর্টগান দিয়ে গুলি করে। এতে দুইজনই গুলিবিদ্ধ হন। তাদেরকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঘাইহাট সদরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে দুজনেই আশঙ্কামুক্ত বলে জানা যায়।

সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা তাদের ওপর গুলি ছুঁড়েছে তা তিনি বলতে পারেননি। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম