ট্রাকচাপায় প্রাণ গেলো অটোরিকশার দুই যাত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মার্চ ২০২১, ১৪:৪৪আপডেট : ২২ মার্চ ২০২১, ১৪:৪৪

ইটবহনকারী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট জে ইউ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের নাজিরহাট থানার ডিউটি অফিসার এএসআই নিউটন কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে বলে তিনি জানান।

পরিচয় পাওয়া যাত্রীর নাম মানিক আচার্য (৫৫)। তিনি নোয়াখালী জেলার কবিরহাট থানার বাসিন্দা মৃত রাজেন্দ্র আচার্যর ছেলে।

এএসআই নিউটন কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বিবিরহাট থেকে হেঁয়াকো বাজার যাচ্ছিল। এটি জে ইউ পার্কের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের এখন পর্যন্ত কোনও পরিচয় পাওয়া যায়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম