মুক্তিযোদ্ধাদের কটাক্ষ, প্রতিবাদে ২৬ মার্চের অনুষ্ঠান বর্জনের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২১, ২১:২৬আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করার প্রতিবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বর্জনের ঘোষণা দিয়েছেন ও স্ট্যাস্টাস প্রদানকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৪ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেছেন ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। 

বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালামসহ জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। তাদের দাবি, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের ফেসবুক আইডি দিয়ে তাদের অবদানকে কটাক্ষ করা হয়েছে।

এসময় বক্তারা বলেন, সৈয়দ নজরুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ’র ভাইয়ের ছবি দিয়ে লিখেন, এই বীর মুক্তিযোদ্ধা দেশ মাতৃকার জন্য প্রাণপনে লড়াই করেছেন। এই বীর মুক্তিযোদ্ধার দুর্ভাগ্য, তার ভাই আবু হোরায়রাহ একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তার সনদ জাল জালিয়াতি করে সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। ২০০১ সালে জিয়াউর রহমানের ছবি গলায় ঝুলিয়ে মিছিল করেছে। চারদলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে এই ভুয়া মুক্তিযোদ্ধার অন্তরঙ্গ ছবি রয়েছে আশা করি দ্রুত এর সমাধান হবে। ভুয়া মুক্তিযোদ্ধা আবু হুরাইরাকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং দিচ্ছে তারাও সমপরিমাণ অপরাধী।

তারা দাবি করেন, ওই স্ট্যাটাসে সে (সৈয়দ নজরুল ইসলাম) কয়েকজন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা আখ্যায়িত করে কটাক্ষপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন যা অসত্য। তাই মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে কটাক্ষ করার ধৃষ্টতা দেখানোয় এর তীব্র নিন্দা জানান। পাশাপাশি অবিলম্বে সৈয়দ নজরুল ইসলামকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, তিনি যা লিখেছেন তথ্য-প্রমাণের ভিত্তিতে লিখেছেন। প্রয়োজনে যে কোনও সময় তথ্য প্রমাণ প্রকাশ করা হবে। এ নিয়ে মোটেও তিনি তার অবস্থান থেকে বিচ্যুত হবেন না।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম