মৌলবাদীদের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি
২৭ মার্চ ২০২১, ১৪:৫৭আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৪:৫৭

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনকালে মৌলবাদীদের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ। শনিবারের (২৭ মার্চ) ওই সভা থেকে রবিবারের হরতাল প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার নব ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল।

মুছা মাতব্বর রবিবারের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে বলেন, ‘একাত্তরে যেভাবে ধর্মকে ব্যবহার করে রাজাকারগোষ্ঠী স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিল, সেভাবে স্বাধীনতার ৫০ বছর পর এসেও একই কায়দায় ধর্মকে ইস্যু বানিয়ে রাজাকারদের উত্তরসূরিরা দেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে।’

বক্তারা দেশের বিভিন্ন স্থানে হেফাজতের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আর কোনও ধ্বংসাত্মক কার্যকলাপ করার চেষ্টা করা হলে বাংলার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এর জবাব দেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম