সর্বোচ্চ শনাক্তের পর রাত ৯টার মধ্যে দোকান বন্ধের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
২৭ মার্চ ২০২১, ১৯:১৭আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৯:১৭

কুমিল্লায় করোনাভাইরাসের প্রকোপ নতুন করে বাড়তে শুরু করেছে। শনিবার (২৭ মার্চ) কুমিল্লা মহানগর এলাকায় ৪৯ জনসহ জেলায় একদিনে ৬০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। যা দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এছাড়া ৫৫ বছর বয়সি এক ব্যক্তি করোনায় মারা গেছেন। তথ্যটি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগ। 

করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়ে আজ থেকেই রাত ৯টার মধ্যেই সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। শুধু ওষুধের দোকান ছাড়া শপিং মল, সুপারশপ, কাঁচাবাজার, মাছ-মাংসের দোকান, হোটেল, রেস্তোরাঁ, সড়ক ও ফুটপাতে থাকা ভাসমান ভ্যানগাড়ি, সেলুন ও সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন রাত ৯টার মধ্যে বন্ধ রাখতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন। তিনি জানান, আজ শনিবার রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ বিষয়ে কুমিল্লা মহানগরীতে গত দুই দিন ধরে মাইকিং করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মার্চ মাসে করোনাভাইরাস পরিস্থিতি আবারও প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। ব্যবসাপ্রতিষ্ঠান জীবাণুমুক্ত রাখতে হবে। ক্রেতা ও বিক্রেতাকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার করোনা শনাক্ত হওয়া ৬০ ব্যক্তির মধ্যে কুমিল্লা মহানগরীরবাসিন্দা ৪৯ জন। জেলার বরুড়ায় চার জন। লাকসাম, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে দুই জন করে আক্রান্ত হয়েছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম