করোনা পরিস্থিতিতে চসিকের বইমেলা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মার্চ ২০২১, ২১:৫৮আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:৫৮

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৯ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া বইমেলা স্থগিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী মেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২৭ মার্চ) বিকাল নগরীর আন্দরকিল্লাস্থ পুরোনো নগর ভবনের কেবি আবদুস ছাত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

রেজাউল করিম চৌধুরী বলেন, বিগত দু’বছরের ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনিসিয়াম চত্বরে ২৯ মার্চ থেকে একক বইমেলা আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ছিল। এ সম্পর্কিত সব ধরণের পদক্ষেপ ও কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী এবং দিন দিন পরিস্থিতি অবনতিশীল হওয়ার প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় বইমেলার মতো বড় ধরনের আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেননা উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত স্বাস্থ্যবিধি, সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো লালন-পালন শতভাগ নিশ্চিত করা দুঃসাধ্য এবং এক্ষেত্রে তিল পরিমাণ বিচ্যুতি প্রকৃত অর্থেই জনস্বাস্থ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এ অবস্থায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি থাকার পরেও বইমেলার মতো আয়োজনের ঝুঁকিতে বিবেক-বুদ্ধি-মানসিকতা সায় দেয় না। তাই সর্বসম্মত সিদ্ধান্তে বইমেলা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়।

তিনি আরও বলেন, আমরা বইমেলা অবশ্যই করবো এবং পরিস্থিতি সহায়ক থাকলে মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়কে সামনে রেখে আগামী ৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী বঙ্গবন্ধুকে নিবেদিত বইমেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড. নেছার উদ্দিন আহমেদ, নাজমুল হক ডিউক, রুমকি সেনগুপ্ত, কমিটির যুগ্ম-আহবায়ক মো. জামাল উদ্দীন, সদস্য সচিব ও চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম