সংবাদ সম্মেলনে বাবুনগরীর হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২১, ১৭:০১আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৭:৪০

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী। রবিবার (২৮ মার্চ) বিকাল ৩টায় হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলনে তিনি ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়ার এই দাবি জানান। এছাড়া নিহত হেফাজত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। দাবি পূরণ না করলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন বাবুনগরী।

জুনায়েদ বাবুনগরী বলেন, শুক্রবার জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এ সময় কোনও উসকানি ছাড়াই পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া হেফাজত নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ে। হেফাজত নেতাকর্মীদের ওপর এই পুলিশি হামলায় হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন। এ ঘটনায় আমরা তাকে প্রত্যাহারের দাবি করছি। তাকে প্রত্যাহার করে নিতে হবে।

তিনি আরও বলেন, হাটহাজারীতে চার জনসহ এ পর্যন্ত সারা দেশে ১৬ জন হেফাজত নেতাকর্মী মারা গেছেন। এসব ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গত দুদিনে যাদের গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সারা দেশের হেফাজত নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে এসব কর্মসূচি দেওয়া হবে।

হরতাল কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, অনেক দিন পর দেশে হরতাল কর্মসূচি পালিত হয়েছে। দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হেফাজতে ইসলামের এই কর্মসূচি সফল হয়েছে। যারা মাঠে থেকে হরতাল কর্মসূচি সফল করেছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম