আইনজীবী ও আদালত কর্মচারীদের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৬, ১৯:০৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৯:০৮

Lakshmipur লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টায় সংঘটিত এই সংঘর্ষে দুই আইনজীবী ও আদালত কর্মচারীসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এসময় জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বদলির দাবিতে বিক্ষোভ মিছিল করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আইনজীবীরা।
আদালত সূত্রে জানা যায়, জেলা আইনজীবী সমিতির নতুন সম্প্রসারিত ভবন নির্মাণে আদালত বাধা দেওয়ায় জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল,এডিএম আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করে আইনজীবীরা। আদালত বর্জনের তৃতীয় দিন সবকটি আদালতের কর্মচারী ও বিচারকরা কার্যক্রম অব্যহত রাখে। দুপুর ১২টায় আইনজীবীরা বিচারকদের বদলীর দাবিতে আদালতে বারান্দায় বিক্ষোভ মিছিল করে। এসময় আদালত কর্মচারী ও আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় আদালতের দরজা জানালা। এতে আহত হন অ্যাডভোকেট আশিকুর রহমান, আদালত কর্মচারী আব্দুল মতিন, আইয়ুব আলী,  ইমাম হোসেন, সুদেব চন্দ্র মালী, আব্দুর রহমান, শওকত হোসেন, কাজল হোসেন, নূরনবী ও এমরান হোসেন। পরে র‌্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আইনজীবীদের সরিয়ে দেন। এসময় আইনজীবীদের ওপর হামলা ও বিচারকদের বদলীর দাবিতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

পরিস্থিতি শান্ত করার জন্য কোর্ট এলাকায় অতিরিক্তি পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার আলম ও আদালত কর্মচারী ইমাম হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে তাদের ওপর হামলা করে দরজা জানালা ভাঙচুর করেছে। 

তবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ পাল্টা অভিযোগ করে বলেন, আদালত কর্মচারীরা আইনজীবীদের ওপর হামলা করেছে। হামলায় বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছে। আইনজীবীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রবিবার থেকে আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণে আদালতের বাধা দেওয়াকে কেন্দ্র করে আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছে আইনজীবীরা।

/জেবি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম