পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ৯৯ জনের বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মার্চ ২০২১, ১৬:২৬আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৬:২৬

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর এবং সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে কোতোয়ালি থানা পুলিশ এ দুই মামলা করে। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই মামলায় মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ ৯৯ জনকে নাম পূর্বক আসামি করা হয়েছে বলে তিনি জানান।

নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার বিকালে কাজির দেউরিতে পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা কোতোয়ালি থানার এসআই রবিউল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে, অন্যটি সার্জেন্টের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট আমজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৫৭ জন, সার্জেন্টের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৪২ জনকে আসামি করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছিল মহানগর বিএনপি। সেই সমাবেশে আসা মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ছোড়া হলে সংঘর্ষ শুরু হয়। তাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির অন্তত ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করে। সন্ধ্যায় পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ডা. শাহাদাত হোসেনকে তার চেম্বার থেকে আটক করা হয়

 

/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম