পুলিশের সঙ্গে সংঘর্ষ: ১১ বিএনপি নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মার্চ ২০২১, ২০:৫৭আপডেট : ৩১ মার্চ ২০২১, ২০:৫৭

চট্টগ্রাম নগরীর কাজির দেউরি এলাকায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বিএনপির ১১ নেতাকর্মীকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩১ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. এরফানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সোমবার (২৯ মার্চ) নগর বিএনপির কার্যালয় থেকে গ্রেফতার ১৬ বিএনপি নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ১১ জন পুরুষ নেতাকর্মীকে একদিনের রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন।’

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন– মারুফুল হক চৌধুরী মারুফ, আব্দুল মোতালেব ওরফে কিং মোতালেব, মো. ফিরোজ, তারেক আজিজ, মো. আবু বক্কর ছিদ্দিক, সাইদ তানজিম মাহমুদ, আব্দুর রহিম ওরফে মিনার রহিম, মো. আলি আকবর হোসেন, মো. লিটন, মো. হায়দার হোসেন ও সাকিব হোসেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে চট্টগ্রামের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছিল মহানগর বিএনপি। সেই সমাবেশে আসা মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ছোড়া নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। পরে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করে। এরপর ওইদিন সন্ধ্যায় পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ডা. শাহাদাত হোসেনকে তার চেম্বার থেকে আটক করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর এবং সন্ত্রাসবিরোধী আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছে কোতয়ালি থানা পুলিশ। এর মধ্যে একটি মামলা কোতয়ালি থানার এসআই রবিউল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে, অন্যটিতে সার্জেন্টের ওপর হামলার ঘটনায় সার্জেন্ট আমজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৫৭ জন, সার্জেন্টের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৪২ জনকে আসামি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস