খাগড়াছড়ির পৌরসভায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র মো. রফিকুল আলমকে পৌরবন্ধু হিসেবে ভূষিত করেছে শহরবাসী। মঙ্গলবার নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় নব নির্বাচিত মেয়রকে এই খেতাব দেওয়া হয়।
রফিকুল আলমকে গত ৫ বছরের উন্নয়ন ও শান্তি স্থাপনের অগ্রদূত উল্লেখ করে সভায় বক্তারা বলেন জনগণ বড় দুটি রাজনৈতিক দলের বাইরে এসে আপনাকে নির্বাচিত করেছে। বিগত সময়ে শান্তি প্রতিষ্ঠা ও সর্বস্তরে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে, তা অব্যাহত রাখার দাবী জানান তারা।
খাগড়াছড়ি নাগরিক কমিটির সভাপতি লিয়াকত আলী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল মমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য আজিমুল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
/এমআর/








