৯৯৯-এ কল, সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৮:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৯:৪৭

‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক কলারের ফোনকলে সাত বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে কুমিল্লার নাঙ্গলকোট থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম বেলাল হোসেন (২৬)।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৫ এপ্রিল) রাত নয়টায় ৯৯৯ নম্বরে একজন কলার ফোনকলে জানান, কুমিল্লার নাঙ্গলকোট থানাধীন বকশীগঞ্জ ইউনিয়নের শুভপুরে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেছে এক মাদ্রাসা শিক্ষক।

কলার আরও জানান, এতে অসুস্থ হয়ে পড়া মাদ্রাসাছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এলাকার লোকজন উত্তেজিত হয়ে সন্দেহভাজন মাদ্রাসা শিক্ষককে আটকে রেখেছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে নাঙ্গলকোট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (উপ-পরিদর্শক) আতিক ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছেন এবং ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মামলা করা হয়েছে।

 

/এআরআর/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম