সীমান্তে ‘গোলাগুলি’, ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ১৪:১০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৪:১০

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত (৮ এপ্রিল) উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি বলেন, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে সেখানে অবস্থান নেয় বিজিবি। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ৮-১০ জন সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। এ সময় তারা গুলি চালালে আত্মরক্ষায় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, এক পর্যায়ে পাচারকারিরা লুঙ্গিতে মোড়ানো ছোট আটটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের ধাওয়া দিলে পাচারকারিরা অন্ধকারে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

পরে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগগুলোতে তল্লাশি করে চার লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় আইনি প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের