টেকনাফে আইস ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ০০:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:৩০

কক্সবাজারের টেকনাফে ১৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দশ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় মাদক বহনের দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়। তার নাম ফাহিম শাহরিয়ার (৩০)। সে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উলুপাড়া এলাকার খায়রুল আলম ভুঁইয়ার ছেলে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, টেকনাফ উপজেলার বাহারছরা ইউনিয়নের শীলখালী বিজিবি চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামালে একজন যাত্রী সন্দেহজনক আচরণ করে। পরে বিজিবি সদস্যরা ওই যাত্রীকে নামিয়ে তল্লাশি করলে  তার শরীরে  ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। পরে স্বীকারোক্তিমতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার লাল মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে আরও ৮৭ পিস ইয়াবা উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান আরও বলেন, দুই দফায় উদ্ধারকৃত ১৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং দশ পিস ইয়াবার মূল্য তিন হাজার টাকা। উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান