বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২১, ০০:২৫আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০০:২৫

বান্দরবান সদর হাসপাতালে রোগীদের সার্বক্ষণিক অক্সিজেন প্রদানের লক্ষ্য সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্লান্ট উদ্বোধন করেন।

এ সময় ১০০ শয্যাবিশিষ্ট বান্দরবান সদর হাসপাতালের প্রতিটি শয্যায় এই অক্সিজেন লাইন চালু করা হয়।

সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে সদর হাসপাতাল প্রাঙ্গণে ৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে বসানো এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট থেকে পাইপের মাধ্যমে পুরো হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হবে। আর এতে করোনা রোগীসহ যেকোনও জটিল রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে।

সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী