ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন সফল করতে সড়কে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২১, ১৭:১৯আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৭:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় আজ বুধবার (১৪ এপ্রিল)বর্ষবরণের কোনও আমেজ ছিল না,করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে সকাল থেকে ‘সর্বাত্মক’ লকডাউন শুরু হয়েছে। তবে  পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ‘মুভমেন্ট পাস’ নিয়ে বের হওয়ার নির্দেশনা থাকলেও সকালে সড়কে লোকজনের স্বাভাবিক হাঁটা চলা লক্ষ্য করা গেছে। পায়ে চালানো রিকশার চলাচল ছিল বরাবরের মতো স্বাভাবিক।

সড়কে মাইকিং করে লোকজনক অযথা ঘোরাফেরা না করে ঘরে ফিরতে বলছে পুলিশ।

এদিকে, রাস্তায় অটোরিকশা দেখলেই তাড়া করছিল পুলিশ। যন্ত্রচালিত যানবাহন তেমন ছিল না, যেগুলো বেরিয়েছে তাদের সঙ্গে ছিল ‘মুভমেন্ট পাস’। লকডাউনে বড় বড় বিপণি বিতান, শপিং মল ও মার্কেট বন্ধ ছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এবং ওষুধের দোকান ছাড়া সব কিছু বন্ধ। তবে সাংবাদিকদের গাড়ি ও জরুরি সেবার যানবাহন লকডাউনের আওতার বাইরে রয়েছে। 

এদিকে লকডাউন যথাযথ ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ  টহল দেখা গেছে। শহরের কুমারশীল মোড়,কাউতলী,ঘাটুরা এলাকায় পুলিশের চেকপোস্ট লক্ষ্য করা গেছে। সেখানে পুলিশ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক এই লকডাউন চলবে।

পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে এক ব্যক্তি।

সচেতনমহলের ধারণা, পুলিশ যদি আরেকটু কঠোরতা দেখায় এবং ‘না’ মানে ‘না’ এই নীতিতে অটল থাকে তাহলে লকডাউনের উদ্দেশ্য সফল হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোজাম্মেল রেজা বলেন, ‘আগামী এক সপ্তাহ আমরা কাউকে অপ্রয়োজনে বাসা থেকে বের হতে দেবো না। সবাইকে সুস্থ থাকার জন্যে ঘরে থাকতে হবে। যারা জরুরি প্রয়োজনে বের হবেন অবশ্যই পুলিশ পাস নিয়ে বের হতে হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী