‘ভ্যাকসিনের জন্য বাংলাদেশ-ভারত সম্পর্কে ভাটা পড়বে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১১:১৮আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১২:২৬

করোনা ভ্যাকসিনের সংকট কাটাতে ভারত উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য বাংলাদেশ-ভারত সম্পর্কে ভাটা পড়বে না। এই মুহূর্তে ভারতই ভ্যাকসিন সংকটে আছে। তবে উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশে ভ্যাকসিন রফতানি করা হবে।’

বাংলাদেশে ‘স্পুটনিক ভি’ উৎপাদনের প্রস্তাব রাশিয়ার

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ভারত থেকে চার দিনের ছুটি কাটিয়ে সড়ক পথে ঢাকা ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফুরিয়ে যাচ্ছে টিকার স্টক

 

দোরাইস্বামী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহের চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী ৭০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

এর আগে, ভারতীয় হাই কমিশনারকে দু’দেশের শূন্যরেখায় স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে এ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। গত ১৮এপ্রিল বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থলবন্দর হয়ে  ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন।

অন্যান্য দেশ থেকেও ভ্যাকসিন আনার উদ্যোগ সরকারের

প্রসঙ্গত, ভারত থেকে বাংলাদেশ যে পরিমাণ টিকা কিনেছে তার চালান না আসায় টিকাদান কর্মসূচি নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। অক্সফোর্ডের তিন কোটি ডোজ টিকা আনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের পাঁচ নভেম্বর যে চুক্তি হয়েছিল তাতে বলা হয়, প্রতিষ্ঠানটি বাংলাদেশে তিন কোটি ডোজ টিকা রফতানি করবে। সে অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু মার্চ ও এপ্রিলে বাংলাদেশ সেই প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পায়নি। এ অবস্থায় দেশে টিকার যে মজুত রয়েছে, তা সর্বোচ্চ এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তাই বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের জন্য তাগাদা দেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনসহ অন্যান্য দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

 

 

/টিটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান