রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে নিহত ১, আহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২৩:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২৩:৩০

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামে এক স্থানীয় নিহত ও দুই রোহিঙ্গা আহত হয়েছে। ২২ এপ্রিল রাত ৮ টায় নেচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনাটি ঘটে।  

নিহত হোসেন টেকনাফের জাদিমুরার বাচা মিয়ার ছেলে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. আয়াজ ও রশিদ উল্লাহ নাম আরও দুজন আহত হয়েছেন। এর মধ্যে আয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন টেকনাফ জরুরি বিভাগের চিকিৎসক। এদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ৮ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে কক্সবাজারে রেফার করে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয়সহ ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি কারণে এই ডাকাতির প্রচেষ্টা সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, ‘রোহিঙ্গা জাকির ডাকাত দলের সদস্য মো. হাসিম ও নুরুর নেতৃত্বে একটি অস্ত্রধারী দল জাদিমুরা ক্যাম্পের সি-ব্লকের আয়াজকে অপহরণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্য করে ডাকাত বাহিনী গুলি বর্ষণ করে। এতে ওই তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে আসেন।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক শুভ দেব জানান, ‘ক্যাম্পে গোলাগুলিতে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের অবস্থা খুবই খারাপ। তাদের শরীরের বুক ও মুখসহ বিভিন্ন জায়গায় গুলি আঘাত দেখা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারের পাঠানো হয়েছে।

টেকনাফ জাদিমুরা ক্যাম্পের পুলিশ ফাড়ির ইনচার্জ এপিবিএনের পরির্দশক (অপারেশন) মো. আহসানুজ্জামান এ হতাহতের ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ক্যাম্পে অস্ত্রধারীদের ধরতে অভিযান পরিচালনা করছে।

/এফএএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম