ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজতের জেলা সভাপতি ও সা. সম্পাদককে গ্রেফতারের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ১০:৫০আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১০:৫০

‘ব্রাহ্মণবাড়িয়াল তাণ্ডবের সঙ্গে জড়িত’ হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহকে গ্রেফতারের দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানায়। 

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমী হেফাজত থেকে পদত্যাগ করেছেন। তিনি তাণ্ডবের ঘটনায় জড়িত হেফাজত নেতাকর্মীদের বিচার দাবি করেছেন। এর মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাণ্ডবের সঙ্গে হেফাজতের অন্যান্য নেতাদের সঙ্গে মাওলানা সাজিদুর রহমান এবং মাওলানা মোবারক উল্লাহ জড়িত ছিলেন। তাই হামলাকারী এবং হামলায় নির্দেশদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। এ সব ঘটনায় ৫৬টি মামলা দায়ের হয়েছে। এ মামলাগুলোতে এজাহারনামীয় ৪১৪ জন ও অজ্ঞাতনামা ৩৫ হাজারেরও বেশি আসামি। যাদের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ৩৪৬ জনকে গ্রেফতারের করার কথা জানিয়েছে পুলিশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয় ১০ জনকে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান