করোনা পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার (ত্রাণ) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪এপ্রিল) দুপুরে টেকনাফ আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধীও হিজড়া জনগোষ্ঠীর মাঝে এ উপহার পৌঁছেদেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, খেজুর, মাস্ক ও হাত ধোয়ার সাবান।
এছাড়া ক্যান্সার,হৃদরোগ ও প্যারালাইজড রোগে আক্রান্ত ছয় জন ব্যক্তির হাতে সরকারি অনুদান হিসেবে পঞ্চাশ হাজার টাকা করে তিন লাখ টাকা চেক তুলে দিয়েছেন ডিসি।
উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ চৌধুরীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান ও সমাজসেবা কর্মকর্তা সিরাজউদ্দিন।
ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণের ত্রাণকে অনুগ্রহ মনে করবেন না। এটা আপনাদের অধিকার। এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার। আর এ উপহার ব্যক্তির নামে দেওয়ার কোনও সুযোগ নেই।
তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত থাকবে।’
পাশাপাশি করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।’
ইউএনও পারভেজ চৌধুরী জানান, পর্যাক্রমে এ উপজেলায় সব অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হবে।









