ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব

মসজিদের মাইকে গুজব ছড়ানোর অভিযোগে দুই ইমামসহ গ্রেফতার ৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২১, ১৮:২৯আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৮:২৯

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লোকজন জড়ো করে সদর উপজেলার ঘাটুরা থেকে নন্দনপুর এলাকায় ব্যাপক ভাঙচুরসহ তাণ্ডব চালানোর অভিযোগে দুই ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও একই রাতে তাণ্ডবের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এনিয়ে তাণ্ডবের ঘটনায় ৩৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই ইমাম হলো সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা বঙ্গবন্ধু হাইস্কুল জামে মসজিদের ইমাম ও হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালি এবং একই এলাকার হরিনাদি জামে মসজিদের ইমাম ও হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন।

শনিবার জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়।

৫৬টি মামলায় ৪১৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার লোককে আসামি করা হয়। পুলিশ শনিবার রাত পর্যন্ত এ সকল মামলায় মোট ৩৫৯ জনকে গ্রেফতার করে। এর মধ্যে শনিবার রাতেই জেলার বিভিন্ন এলাকা থেকে দুই ইমামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরীতে পরিণত করে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের