পুলিশকে কামড় দেওয়া সেই মন্টু আবারও গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০২১, ১৯:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৯:৫৯

২০ দিনের ব্যবধানে ফের গ্রেফতার হয়েছে পুলিশকে কামড়ে দেওয়া সেই মাদক ব্যবসায়ী মহিউদ্দিন ওরফে মন্টু (৩০)। সোমবার (২৬ এপ্রিল) ভোর রাতে নগরীর চৌমুহনী মিয়া বাড়ি সেলিম সওদাগরের ভাড়াঘর থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন। তার কাছ থেকে ৬৪টি পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত ৬ এপ্রিল মাদক বিক্রেতা মন্টুকে গ্রেফতার করা হয়। এসময় পালানোর জন্য সে দুই পুলিশ সদস্যকে কামড় দিয়ে আহত করে। ওই মামলায় ৮ দিন কারাগারে থেকে ১২ দিন আগে সে জামিনে বের হয়।

গ্রেফতার অপর দুইজন হলেন- মাহফুজুর রহমান সামিন (২১) ও রায়হান খালেদ (৩০)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মন্টু জামিনে বের হয়েই আবারও ইয়াবা বিক্রি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী মিয়া বাড়ি সেলিম সওদাগরের ভাড়াঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার মন্টুর বিরুদ্ধে ২টি ও সামিনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম