হাটহাজারীতে হেফাজতের তাণ্ডব: বাবুনগরীর বিরুদ্ধে ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০২১, ২০:৪৬আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২০:৪৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় আরও তিনটি মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) মামলাগুলো দায়ের করা হলেও আজ সোমবার (২৬ এপ্রিল) মামলা দায়েরের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশের পক্ষ থেকে দায়ের করা এই তিনটি মামলার মধ্যে দুটিতে হেফাজতে ইসলামের সদ্য সাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয়েছে।

পুলিশ সুপার এস এম রশিদুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গত ২৬ মার্চ হাটহাজারীতে যে ঘটনা হয়েছে, সেই ঘটনায় তিন পুলিশ সদস্য বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছেন। এর মধ্যে একটি মামলা ওই দিন ঘটনাস্থলে দায়িত্বরত জেলা পুলিশের বিশেষ শাখার কনস্টেবল মো. সোলায়মানকে তুলে নিয়ে মাদ্রাসার ভেতর তিন দিন অবরুদ্ধ করে রাখার ঘটনায় দায়ের করা হয়। ওই মামলাসহ আরও একটি মামলায় বাবুনগরীকে প্রধান আসামি করা হয়েছে।’

এ নিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় চট্টগ্রামে মোট ১০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৯টি মামলা চট্টগ্রামের হাটহাজারীতে এবং আরেকটি মামলা পটিয়া থানায় আক্রমণের ঘটনায় দায়ের হয়েছে।

হাটহাজারী থানা পুলিশ সূত্রে জানা যায়, হেফাজতের তাণ্ডবের সময় ঘটনাস্থলে দায়িত্বরত জেলা পুলিশের বিশেষ শাখার কনস্টেবল মো. সোলায়মানকে তুলে নিয়ে মাদ্রাসার ভেতর তিন দিন ধরে অবরুদ্ধ করে রাখেন সংগঠনটির নেতাকর্মীরা। ওই ঘটনায় কনস্টেবল সোলায়মান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জুনায়েদ বাবুনগরী, মীর ইদ্রিস, নাছির উদ্দিন, জাকারিয়া নোমান, আহসান উল্লাহসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। অপর দুটি মামলা ওই দিন বিভিন্ন স্পটে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা দায়ের করেছেন হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন। এ মামলায় হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, জাকারিয়া নোমান, উপজেলা জামায়াতের আমিরসহ ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

অন্য মামলাটি দায়ের করেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। ওই মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ ইকবালসহ ৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে গত ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিবাদে ওই দিন দুপুরে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করে হেফাজত নেতাকর্মীরা। মিছিলকারীরা হাটহাজারী থানা, ভূমি অফিস ও সরকারি ডাকবাংলোর ভেতরে ঢুকে তাণ্ডব চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ গুলি ছুঁড়লে মাদ্রাসার তিন ছাত্রসহ চার জন নিহত হন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম