স্বামী-শাশুড়ির সহযোগিতায় ধর্ষণ, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ‘ধর্ষক’

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ১৮:১৭আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৮:৩১

খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্বামী ও শাশুড়ির সহায়তায় দীর্ঘদিন ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলার দেড় মাস অতিক্রম হলেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। অভিযুক্ত ধর্ষক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মহিউদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে সে পলাতক। এদিকে মহিউদ্দিন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ভিকটিমের পরিবারকে।

মামলার এজাহারে জানা যায়, স্বামী ও শাশুড়ির সহযোগিতায় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বেশ কয়েকবার ওই গৃহবধূকে ধর্ষণ করে।

ভিকটিমের পিতা ও মামলার বাদী অভিযোগ করে বলেন, রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।

তিনি জানান, থানায় গেলে প্রথমে মামলা নিতে চায়নি পুলিশ। কিন্তু কয়েকটি গণমাধ্যমে ৯ মার্চ সংবাদ প্রকাশ হওয়ার পর একই তারিখে পুলিশ মামলা নেয়।

তিনি আরও অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে তিনি তার মেয়ের সঙ্গে পাতাছড়া এলাকায় অবস্থান করছিলেন। কিন্তু পরে ভয়ে তারা এলাকা ছেড়েছেন। ঘটনার পর অভিযোগ করা হলে পুলিশ তাকে কোনও সহযোগিতা করেনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ৫ মাস আগে নাকাপা এলাকার ফয়েজের সঙ্গে পারিবারিকভাবে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন মেম্বার ভিকটিমকে ধর্ষণ করে আসছে। বিভিন্ন সুযোগ-সুবিধার লোভে ভিকটিমের স্বামী ফয়েজ এবং শাশুড়ি নুরজাহান প্রতিনিয়ত স্থানীয় মেম্বার মহিউদ্দিনকে ধর্ষণে সহায়তা করেছে। সুযোগ পেয়ে ভিকটিম পাশের এলাকায় তার নানার বাড়িতে এসে পিতাকে সব ঘটনা জানালে তার পিতা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা অজয় চক্রবর্তী জানান, মহিউদ্দিন এলাকায় ঘোরাফেরা করছে, এমন খবর তার কাছে নেই। এলাকায় পুলিশের সোর্সদের নির্দেশ দিয়েছেন মহিউদ্দিনকে এলাকায় দেখলে জানাতে। তাছাড়া মহিউদ্দিন এবং অন্য আসামিদের ধরতে কয়েক দফা অভিযান চালিয়েছেন বলেও জানান তিনি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি