জঙ্গলে মিললো ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ২০:৪৩আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২০:৪৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জঙ্গল থেকে  ৬৩৬ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে সেনাবাহিনী। এগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। তবে শাড়ি পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসানের নেতৃত্বে গুইমারা উপজেলার রিংকুম পাড়ার জঙ্গলে অভিযান চালানো হয়। এসময় ঝোপঝাড়ে ঢাকা  অবস্থায় এসব ভারতীয় শাড়ি উদ্ধার করেন সেনাসদস্যরা। এসময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেখার রিয়াদ ও মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেনও  উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরাকারবারীদের যে কোনও মূল্যে প্রতিরোধ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম