এবার ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ২২:২৭আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:২৭

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার এক মাস পর এবার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এর আগে হেফাজতের তাণ্ডবের ঘটনায় জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সিনিয়র সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিমকে বদলি করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ‘বদলি প্রচলিত প্রক্রিয়া। তাকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। তার এই বদলির সঙ্গে হেফাজতে ইসলামের তাণ্ডবের কোন বিষয়ের সংশ্লিষ্টতা নেই।’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানায় ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। হামলার সময় থানার সামনে থাকা একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া জেলা সদরে সরকারি-বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, সরাইল থানা, আশুগঞ্জ থানা এবং আখাউড়া রেলওয়ে থানাসহ সব মিলিয়ে মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৩০ থেকে ৩৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম