৩০ মিনিটের মধ্যে করোনা টেস্টের রিপোর্ট পাওয়া যাবে চাঁদপুরে

চাঁদপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২১, ১২:৩৫আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১২:৪৪

চাঁদপুরের আট উপজেলায় র‌্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাব স্থাপন করা হচ্ছে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করা যাবে এবং ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্যাহ।

তিনি বলেন, আগামী সপ্তাহে ঢাকা থেকে একটি টিম এসে আমাদের ট্রেনিং দিয়ে যাবে। তারপরই আমরা র‌্যাপিড এন্টিজেন টেস্ট চালু করবো। ঈদের আগে না হলেও ঈদের পরপরই এটি চালু হবে।

সিভিল সার্জন জানান, এর জন্য আলাদা কোনও ইকুইপমেন্ট দরকার হবে না। একটি কিট আছে, তার মাধ্যমেই আধাঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

জেলায় করোনা সংক্রমণ সম্পর্কে সিভিল সার্জন বলেন, গত একমাসে চাঁদপুর চার হাজার ৫শ’ টেস্টের মধ্যে এক হাজার ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। চলতি এপ্রিল মাসেই ২২ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে মৃত্যুর হার যেখানে প্রায় ১ দশমিক ৫, সেখানে চাঁদপুরে ২ দশমিক ৫ হয়ে গেছে। এটি ভয়ানক আশঙ্কা তৈরি করছে। করোনামুক্ত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিন বেডের আইসিইউ ইউনিট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হচ্ছে। যা দিয়ে পুরো হাসপাতালটি অক্সিজেনের আওতায় আসবে। অর্থাৎ সবগুলো বেডেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবহার করতে পারবে। আর এই কাজটি ঈদের আগেই সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম