বিএনপির নাম দিয়েছি ভুল ধরা পার্টি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মে ২০২১, ১৬:৩২আপডেট : ০১ মে ২০২১, ১৬:৫৫

বিএনপিকে ‘ভুল ধরা পার্টি’ বলে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই। মাঝে মধ্যে তাদের ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে দেখা যায়, নয়াপল্টনে সংবাদ সম্মেলন করার জন্য দেখা যায়, আর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায়। অথবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তারা। তাদের সমগ্র বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। আমরা কী কাজ করছি, সেটাতে কোনও ভুল আছে কিনা, শুধু সেটা খুঁজে বেড়ায়। তারা শুধু ভুল ধরে। নিজেরা কোনও কাজ করে না। তাই আমি তাদের নাম দিয়েছি ভুল ধরা পার্টি। এই ধরনের ভুল ধরা পার্টি রাঙ্গুনিয়ায়ও আছে। তাদের এখন দেখা যাচ্ছে না, ভোট এলে দেখা যাবে। তখন তাদের জিজ্ঞেস করতে হবে এতদিন কোথায় ছিল?’  

শনিবার (১ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাসের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্র্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাঙ্গুনিয়া পৌরসভার মরহুম অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া পৌরসভা, চন্দ্রঘোনা, মরিয়মনগর, পদুয়া ও শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়নের দুই হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ক্রমান্বয়ে ১০ হাজার পরিবারের কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ খেটে খাওয়া ও মেহনতি মানুষের দল। গরিব মানুষ ভোট দিয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই আমাদের দল গরিব মানুষের কথা ভাবে। অনেকে গরিব মানুষের কথা ভাবে না। আমাদের দল ও সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। অন্য কেউ নাই, তারা শুধু গলা ফাটায়।’

কোটি কোটি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে

মন্ত্রী জানান, করোনার প্রথম ঢেউ যখন বাংলাদেশে আঘাত হানে তখন সরকারের পক্ষ থেকে সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে এক কোটি ২৫ লাখ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছিল। এর বাইরে অনেকে ব্যক্তিগতভাবেও ত্রাণ দিয়েছিলেন। চট্টগ্রামে খাদ্য সহায়তা বিরতণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ এবার এশিয়ার দক্ষিণ-পূর্ব মহাদেশে আঘাত হেনেছে। ভারতের অবস্থা অত্যন্ত করুণ। বাংলাদেশও করোনার দ্বিতীয় ঢেউ থেকে মুক্ত থাকেনি। শেখ হাসিনা করোনার এই ঢেউ থেকে মানুষকে রক্ষা করার জন্য সরকারি ছুটি ঘোষণা করে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই কারণে যারা প্রাত্যাহিক উপার্জনের ওপর নির্ভরশীল, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তাদের অনেকের অসুবিধা হচ্ছে। সেই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে আবারও ব্যাপক ত্রাণ তৎপরতা শুরু করেছেন। কোটি কোটি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি যারা চাইতে পারেন না, বলতে পারেন না, তাদের জন্য বিশেষ টেলিফোন নম্বর চালু করে তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।’

হাছান মাহমুদ বলেন, ‘করোনার প্রথম দফায় যখন লকডাউন ঘোষণা করা হয়, তখন এই রাঙ্গুনিয়ায় হাজার হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছিল আমাদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে। দ্বিতীয় দফায় আবার লকডাউন ঘোষণা করায় ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ দফায় এনএনকে ফাউন্ডেশন এবং পরিবারের পক্ষ থেকে ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।’

তিনি আরও জানান, ‘সরকার ও প্রধানমন্ত্রীর তরফ থেকে পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের জন্য কিছু বরাদ্দ এসেছে। সেগুলো দিয়ে খাদ্যসামগ্রী কিনে জনগণের মাঝে বিতরণ করা হবে। সেখানেও রাঙ্গুনিয়ার ১১ হাজারের বেশি পরিবারকে সহায়তা দেওয়া হবে। শুধু তা-ই নয়, বঙ্গবন্ধুকন্যা নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকার জন্য। সে কারণে সমগ্র বাংলাদেশে আমাদের দলের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কৃষকের ধান কেটে দিচ্ছে। সেই ধান আবার তাদের বাড়ি পৌঁছে দিচ্ছে।’

এনএনকে ফাউন্ডেশনের সমন্বয়কারী আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও মাসুদুর রহমান, মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী শাহ, কামরুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম চিশতি, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম