৫০ মে. টন মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে কাপ্তাই হ্রদে

রাঙামাটি প্রতিনিধি
০২ মে ২০২১, ১২:৫৬আপডেট : ০২ মে ২০২১, ১২:৫৬

রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছেরপোনা অবমুক্তকরণ এবং বেকার হয়ে পড়া জেলেদের ভিজিএফ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ মে) সকালে বিএফডিসির ঘাটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. আবদুল লতিফ, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), রাঙামাটির ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

কাপ্তাই হ্রদে প্রাকৃতিক প্রজননের পাশাপাশি কার্পজাতীয় মাছের উৎপদান বৃদ্ধির লক্ষ্যে বিএফডিসির নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত ৫০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে।

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), রাঙামাটির ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘এ বছর আমরা কাপ্তাই হ্রদে ৪০ টন কার্পজাতীয় মাছ অবমুক্তকরণের ক্ষ্যমাত্রা নিধারণ করেছি। চেষ্টা করবো লক্ষ্যমাত্রার চেয়ে ১০ টন বেশি পোনা অবমুক্ত করতে। কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছ কমে যাওয়ার কারণে এ বছর আমরা কার্পজাতীয় মাছের পোনা বেশি অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’

সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, ‘আগে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজননের জন্য তিন মাস মাছ আহরণ বন্ধ থাকলেও বেকার হয়ে পড়া জেলেদের কোনও সহযোগিতা করা হতো না। জীবিকার কারণে জেলেদের মাছ আহরণ করতে হতো নিষেধাজ্ঞার সময়টাতেও। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বেকার হয়ে পড়া জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। এখন আর জেলেরা চুরি করে মাছ ধরে না, এর ফলে কাপ্তাই হ্রদে বহু বিলুপ্ত প্রজাতির মাছের সন্ধ্যান পাওয়া যাচ্ছে।’

পরে ১০ জনকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণের মধ্য দিয়ে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং নিষিদ্ধ জাল পোড়ানো হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম