জীবনের নিরাপত্তা চেয়ে জিডি আল্লামা শফি হত্যা মামলার বাদীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মে ২০২১, ১৮:১৩আপডেট : ০২ মে ২০২১, ১৮:১৫

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেফাজতের প্রয়াত আমির শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মোহাম্মদ মাঈন উদ্দিন। রবিবার (০২ মে) বিকেলে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তিনি এ জিডি দায়ের করেন।

পাঁচলাইশ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক সাদেকা আফরোজা এ তথ্য জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে উপ পরিদর্শক সাদেকা আফরোজা বলেন, আজ বিকেলে তিনি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডিতে তিনি কারও নাম উল্লেখ করেননি। সেখানে তিনি উল্লেখ করেন, গত কয়েক ধরে তার বাসার আশপাশে কিছু অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করেন। যে কারণে তার নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।'

মাঈন আহমদ প্রয়াত হেফাজত আমির শফীর শ্যালক। শফির মৃত্যুর ঘটনায় গত বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের তৃতীয় বিচারিক হাকিম আমলি আদালত-৩ তিনি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৬ জনকে আসামি করা হয়, যার সিংহভাগই হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির নেতা।

মৃত্যুর পর তার পরিবার অভিযোগ তোলেন ওই দিন হট্টগোলের সময় শাহ আহমদ শফিকে মানসিক নির্যাতন করা হয়। যে কারণে তার মৃত্যু হয়েছে। গত ১৭ ডিসেম্বর শফীর শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, আহমদ শফীকে ‘মানসিক নির্যাতন করে’ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যেখানে ৩৬ জনকে আসামি করা হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেয়। কয়েক দফা সময় নিয়ে পিবিআই সোমবার আদালতে প্রতিবেদনটি দাখিল করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম