পিকআপ চাপায় দুই শ্রমিক নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি
০৪ মে ২০২১, ২১:৫৮আপডেট : ০৪ মে ২০২১, ২১:৫৮

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে পিকআপভ্যান চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, একলাশপুর ইউনিয়নের কাতাওয়ালাগো বাড়ির আবদুল খালেকের ছেলে আবদুল্লাহ আল মামুন আকাশ (১৭) ও একই বাড়ির আবদুর রহিমের ছেলে নূরনবী (১৮)।

এর আগে, সোমবার দিবাগত রাত ১টায় বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজারের উত্তর পাশে বেগমগঞ্জ-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ একলাশপুর বাজারের উত্তর পাশে সড়কের পাশে পিকআপ ভ্যানে করে বালু এনে রাখেন স্থানীয় এক বাসিন্দা। পরে ওই বালু রিকশাভ্যানে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ৪ শ্রমিক। এ সময় বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান এসে বালুর ভ্যানটিকে চাপা দিলে ৪ শ্রমিক গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন নোয়াখালী সদর হাসপাতালে মারা যান। আরেকজনকে ঢাকা হাসপাতালে নেওয়ার পর মারা যায়। অপর দু’জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, পিকআপটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় কোনও মামলা হয়নি।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম