ধর্ষণের শিকার ৫১ বছরের প্রতিবন্ধী নারী, যুবক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৬ মে ২০২১, ২১:৫৩আপডেট : ০৬ মে ২০২১, ২১:৫৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ২৫ বছরের এক যুবক কর্তৃক বিধবা প্রতিবন্ধী ৫১ বছরের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামে।

ভিকটিমের বৃদ্ধা মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত সাইফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় ভিকটিমের বৃদ্ধ মা পাশের ঘরে পান খাওয়ার জন্য যায়। এসময় অভিযুক্ত সাইফুল ভিকটিমকে ঘরে একা পেয়ে মুখে কাপড় বেঁধে ঘরের পাশের ঝিলে নিয়ে ধর্ষণ করে। তখন ভিকটিম চিৎকার করলে সাইফুল পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা সমাধান করবে বলে কালক্ষেপণ করে। পরে প্রতিবন্ধীর মা বাদী হয়ে ৫ মে রাতে ফরিদগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ওসি (তদন্ত) বাহার মিয়া ও এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহম্মদ শহীদ হোসেন জানান, বুধবার আমরা ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক সাইফুলকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নিয়েছি।

তিনি বলেন, তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম