প্রশাসন এভাবে বিক্রি হতে আমি আর দেখিনি, অভিযোগ কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি
০৮ মে ২০২১, ২৩:৫০আপডেট : ০৮ মে ২০২১, ২৩:৫০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবার প্রশাসন বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন।

শনিবার (৮ মে) দুপুর ২টায় নিজের ফেসবুক আইডি থেকে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে এ স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে কাদের মির্জা লিখেন

আমার ৪৭ বছরের রাজনীতির জীবনে প্রশাসন এভাবে বিক্রি হতে আমি আর দেখিনি।

আবদুল কাদের মির্জা
মেয়র বসুরহাট পৌরসভা

প্রশাসন এভাবে বিক্রি হতে আমি আর দেখিনি, অভিযোগ কাদের মির্জার

স্ট্যাটাসের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র আবদুল কাদের মির্জা বলেন, প্রশাসন এভাবে বিক্রি হতে পারে তা আমি আর কখনো দেখি নাই। বিক্রি যদি না হতো তাহলে আমার ওপর একতরফাভাবে তাণ্ডব চালাতো না।

তিনি আরও বলেন, প্রশাসন দেখে দেখে শুধু আমার লোকদের গ্রেফতার করতেছে। আমার লোকদের হয়রানি করতেছে। অথচ আমার ওপর ৬ বার হামলা হলো। আমার সন্তানের মাথা ফাটিয়ে চৌচির করে দিলো। অথচ প্রশাসন এখনও কাউকে গ্রেফতার করলো না।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, এটা কাদের মির্জার একান্ত ব্যক্তিগত মতামত। আমরা বিগত সময়ের মামলাগুলোর তদন্ত করে প্রকৃত দোষীদের আটক করছি। এখানে কারও অনুসারী দেখে আটক করা হচ্ছে না।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি