রুমায় সন্ত্রাসী আস্তানা থে‌কে অত্যাধুনিক অস্ত্র ও মাদক উদ্ধার

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১১ মে ২০২১, ১৪:৩৫আপডেট : ১১ মে ২০২১, ১৪:৩৫

বান্দরবানের রুমায় পাহাড়ি সন্ত্রাসীদের আস্তানা থে‌কে অস্ত্র, মাদক ও বি‌ভিন্ন সরঞ্জাম উদ্ধার ক‌রে‌ছেন সেনা সদস্যরা। মঙ্গলবার (১১ মে) ভোররাত ৩টার দিকে রুমার মিন‌ঝিরি পাড়ার আস্তানা থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

‌সেনাবা‌হিনী জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রুমা জোন কমান্ডা‌রের নেতৃ‌ত্বে একদল সেনাসদস্য মিন‌ঝি‌ড়ি পাড়ার সংলগ্ন একটি বাগান ঘরে অ‌ভিযান চালায়। এসময় রাশিয়ান দুটি এসএমজি, তিনটি ম্যাগাজিন, এসএম‌জির ১২ রাউন্ড গুলি, পিস্তলের তিন রাউন্ড গুলি, একটি ছু‌রি, ১০০ গ্রাম গাঁজা ও ১০০ গ্রাম আ‌ফিমসহ মাদক ও ব্যবহৃত বি‌ভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রুমায় সন্ত্রাসী আস্তানা থে‌কে অত্যাধুনিক অস্ত্র ও মাদক উদ্ধার

রুমা জোন কমান্ডার লে. ক‌র্নেল মো. জুবা‌য়ের শ‌ফিক ‌(পিএস‌সি) বলেন, গোয়েন্দা তথ্যের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে মিন‌ঝি‌ড়ি পাড়ার এক‌টি বাগানবা‌ড়ি থে‌কে অস্ত্র ও মাদক ব্যবহা‌রের সরঞ্জাম উদ্ধার করা হ‌য়। পাহা‌ড়ে শা‌ন্তি প্র‌তিষ্ঠায় এ ধর‌নের অ‌ভিযান ভ‌বিষ্য‌তে অব্যাহত থাক‌বে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম