উখিয়া ক্যাম্পে ‘ডাকাতের গুলিতে’ রোহিঙ্গা নেতা নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ মে ২০২১, ১৮:৪৯আপডেট : ১৫ মে ২০২১, ১৮:৫২

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শওকত হোসেন (৩৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মারা গেছেন তিনি।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে উখিয়া লম্বাশিয়া ক্যাম্প ওয়েস্ট টু ডি ব্লকে এই ঘটনায় ঘটে। নিহত মোহাম্মদ শওকত হোসেন উখিয়া লম্বাশিয়া ক্যাম্প ওয়েস্ট টু ডি ব্লকের বাসিন্দা আশরাফ আলীর ছেলে এবং এই ক্যাম্পে হেড মাঝি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৪) পুলিশ সুপার (এসপি) নাইমুল হক বলেন, ‘শনিবার বিকেলে উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে বাজারে একটি কাপড়ের দোকানে অস্ত্রধারী কয়েকজন ডাকাতরা অতর্কিতভাবে গুলিবর্ষণ চালায়। এসময় দোকানি মোহাম্মদ শওকত হোসেন নামে এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়। পরে খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্মরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কেন ঘটনাটি ঘটেছে তা তদন্ত চলছে।

হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম