বেগমগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর ইন্তেকাল

নোয়াখালী প্রতিনিধি
১৬ মে ২০২১, ০৯:০৪আপডেট : ১৬ মে ২০২১, ০৯:০৪

নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যাহ (৭০) মারা গেছেন। শনিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। শনিবার ভোর ৫টায় হার্ট অ্যাটাক করলে তাকে চৌমুহনীর লাইভ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টায় ফেনীর দাগনভূঞায় তাঁর মৃত্যু হয়।

তিনি চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় পড়াশোনা করেন। এরপর চৌমুহনী সরকারি এস এ কলেজে ১৯৬৯ ও ১৯৭২ সালে টানা দুইবার ভিপি নির্বাচিত হন। এরপর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেগমগঞ্জ উপজেলায় ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায়  মরহুমের প্রথম জানাজা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয় এবং রাতে হাজীপুর ইউনিয়নের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম