দেশে ফেরা হলো না রেমিটেন্স যোদ্ধা রাব্বীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মে ২০২১, ১৮:৩৮আপডেট : ১৬ মে ২০২১, ১৮:৪০

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে। তাদের মধ্যে কেএম রুহুল রাব্বী (৪৮) নামে একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রকিব উদ্দিনের ছেলে।

শনিবার (১৫ মে) বিকেলে বাহরাইনের জাল্লাক মহাসড়কের বাহরাইন ইউনিভার্সিটির কাছে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান।

নিহত রাব্বীর লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্বজনেরা। এ বছরের শেষ দিকে তার দেশে ফেরার কথা ছিলো।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বীর মা-বাবা কয়েক বছর আগে মারা গেছেন। সাত ভাই-বোনের মধ্যে রাব্বী দ্বিতীয়। গত ২০১৭ সালে বাহরাইনে পাড়ি জমান তিনি। সেখানে একটি কোম্পানিতে সুপারভাইজার পদে চাকরি করতেন।

রাব্বীর ভাগ্নে আরাফাত হোসেন জানান, রবিবার ভোররাতে বাহরাইন থেকে মেজো মামা মাসুদ খন্দকার ফোন করে তার মাকে দুর্ঘটনার খবরটি জানায়। তার মামা ঈদের ছুটিতে তার বন্ধুদের সঙ্গে সমুদ্রপাড়ে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনিসহ তিনজন মারা যান।

কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ-উল আলম জানান, নিহতের বাড়িতে যোগাযোগ করা হয়েছে। লাশ আনা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক